ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৫:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৯৬ 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের।শনাক্তের হার ৫ দশমিক ০১ শতাংশ।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪১৬ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৭২৯ জনের।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯০৫টি নমুনা সংগ্রহ করা হয়। ৩ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ০১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৯৩৬ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।